সময় কলকাতা ডেস্ক: ইউটিউবে অশ্লীল ভিডিও সহ গান আপলোড করার অপরাধে দুই মহিলা শিল্পীকে গরম রডের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ১২ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার দোপেরে অঞ্চলে। এই ঘটনায় রহড়া থানায় এফ আই আর করেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ শিল্পীদের।
জানা গিয়েছে, সম্প্রতি কলকাতার দুই মহিলা শিল্পী ইউটিউবে একটি রসোগোল্লা নামে হিন্দি গান লঞ্চ করেন। এক সপ্তাহের মধ্যেই সেই গানের ভিউ হয় লক্ষাধিক। ভিডিওটি অশ্লীল এই অভিযোগ তুলে কিছু লোক দুই শিল্পীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় কমেন্টের মাধ্যমে। ১২ সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় এক বন্ধুর বাড়িতে এই গানের সাফল্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের বিষয়টি স্যোশাল মিডিয়ায় তা লাইভের মাধ্যমে জানান শিল্পীরা।

ভিডিওর সাফল্য সেলিব্রেট করতে রহড়ার দোপেরিয়ায় যায় সন্নতি ও শ্রী। অভিযোগ, সেখানেই দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা করে। দুষ্কৃতীদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক থাকায় তাদের চিনতে পারে নি। দুই শিল্পীকেই লোহার রড দিয়ে একাধিকবার আঘাত করার অভিযোগ ওঠে। এমনকী, অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় তাঁদের।
আক্রান্ত শিল্পী শ্রী ভদ্র বলেন, ‘এই ধরনের ভিডিও একজন বলিউড সেলিব্রিটি করলে কারও আপত্তি থাকে না। একজনকে অনামী শিল্পী করলে সঙ্গে সঙ্গে তাঁদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। তাঁদের উপর হামলা হয়। এটা শুধু নারী নয়, পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে যদি নারী হয় তাহলে সমস্যাটা আরও বেশি।’ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ডেকেও পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!