সময় কলকাতা ডেস্কঃ জেরায় বিস্ফোরক দাবি করলেন পার্থ চট্টোপাধ্য়ায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে প্রাক্তন মন্ত্রী বলেছেন, ‘আমি শুধু ফাইলে সই করতাম’। তার দাবি, নিয়োগ দুর্নীতিতে তাঁর বিশেষ কোনও ভূমিকা ছিল না, তাঁর কাছে যে সমস্ত ফাইল আসত, তিনি শুধু সেই ফাইলে সই করে দিতেন। এর থেকে বেশী কিছু জানা নেই তার। তবে কোন কিছু না জেনে কী ভাবে শিক্ষামন্ত্রী ফাইলে সই করে দিতেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই দুর্নীতিতে নিয়োগ কারীদের ওপর ভরসা করতেন বলেই জেরায় স্পষ্ট করে জানিয়েছেন পার্থ।
গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয়েছিল ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সোমবার ব্যাঙ্কশাল আদালতে সেই চার্জশিট পেশ করা হবে। সূত্রের খবর, চার্জশিটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেশ করতে পারে ইডি।



More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা