Home » রাজ্যে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি

রাজ্যে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি

সময় কলকাতা ডেস্কঃ ঝটিকা সফরে হুগলীর শ্রীরামপুরে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি।

রাজ্যে চলছে বিজেপি নেতৃত্বের বিশেষ বৈঠক। আর সেই বৈঠক সারতেই রাজ্যে এলেন স্মৃতি ইরানি। সোমবার সারা দিনের সফর সূচীতে দলীয় বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের উপকৃতদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। এদিন, দলীয় কর্মীদের নিয়ে বৈঠক শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। কেন্দ্রীয় মন্ত্রীর এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপর রিষরাতে তিনি কেন্দ্রীয় প্রকল্প উপকৃতদের সঙ্গে কথা বলবেন স্মৃতি ইরানি।

সোমবার সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী। হুগলিতে তাঁর একাধিক দলীয় কর্মসূচি সম্পন্ন বিকেলে শ্রীরামপুর জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির । এছাড়াও আরও একটি মন্দির দর্শন করবেন তিনি। এরপরে উত্তরপাড়ায় জয় কৃষ্ণ লাইব্রেরীতে গিয়ে সাংবাদিক সম্মেলন করবেন বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে।

পঞ্চায়েত ভোটের আগেই বিজেপি রাজ্যকে পাখির চোখ করতে চাইছে, বারবার সেই ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নবান্ন অভিযানের পর ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ইতিমধ্যে রাজ্যের নানান প্রান্তরে ছুটে বেড়াচ্ছে। তারই মাঝে হুগলী জেলায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির আসা নিয়ে জোর চর্চা হুগলীর রাজনীতিবিদদের মধ্যে ।

About Post Author