সময় কলকাতা ডেস্ক : দূর্গা পূজার ঢাকে কাঠি করতে আর বিলম্ব নেই। মা আসছেন, বাঙালি তার প্রাণের উৎসব পালন করবে রূপে,রঙে, বৈচিত্র্যে। বাংলার সর্বত্র দেবী প্রতিমার একরূপে আবির্ভাব হয় না।এবারও মাটির গড়া দেবীপ্রতিমা যেমন প্রথা মেনে মণ্ডপে মণ্ডপে পূজিতা হবেন তেমনই বেশ কিছু জায়গায় চিরাচরিত প্রথার বাইরেও প্রতিমা দেখা যাবে। অল্প ব্যায়ে যেমন প্রতিমা গড়া হবে, তেমনই বহুমূল্য প্রতিমা দেখার সুযোগ ঘটবে দর্শকদের।এবার টর্চার কেন্দ্রে এমনই এক বহুমূল্য দুর্গা প্রতিমা ।পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে যে শ্বেতপাথরের দুর্গা গড়া হয়েছে তা চোখ ধাঁধিয়ে দিতে চলেছে।প্রতিমার আরাধনা হবে হুগলির কোন্নগরে।
বাছাই করে রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল ন’টন শ্বেতপাথর। আর তাই দিয়ে কাজ শুরু হয়েছিল ৬ ফুট উচ্চ দুর্গা প্রতিমার। নিখুঁতভাবে দুর্গা প্রতিমা গড়ার সমাপ্তি পর্বে এসে প্রতিমার ওজন হয়েছে ৫ টন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বলিশ্বর গ্রামে তিন মাস আগেই শুরু হয়েছিল মায়ের প্রতিমা তৈরীর কাজ। সাতজন শিল্পী মিলে তিন মাস ধরে যত্ন নিয়ে তৈরি করেছেন প্রতিমা। তাঁদের আশা,এরকম বহুমূল্য প্রতিমা শিল্প উৎকর্ষে মুগ্ধ করবে ভক্তদের। মূল শিল্পী কল্যাণাশীষ মন্ডল জানালেন, শ্বেত পাথরের দুর্গা দর্শকের প্রশংসা কুড়োবে বলেই বিশ্বাস তাঁর। তিনি আরও জানিয়েছেন মূর্তির মূল্য ধার্য হয়েছে সাড়ে চার লক্ষ টাকা।

প্রতিমা তৈরীর কাজ শেষ হতেই প্রতিমা পাড়ি জমায় হুগলি জেলার কোন্নগরে, সেখানে এক চিকিৎসকের উদ্যোগে দুর্গা মন্দির গড়ে উঠেছে আর সেই মন্দিরেই প্রথম এবছরই মাকে স্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে। শ্বেত পাথরের বিভিন্ন মমর্র মূর্তি অথবা তাজমহল সর্বোচ্চ শিল্প সৃষ্টির মূল কথা ছিলেন একদল কারিগর। এখানেও দিন রাত এক করে কাজ করেছেন সেরকম নিবেদিত প্রাণ কিছু শিল্পী । তাদের প্রচেষ্টায় গড়ে উঠেছে অপরূপা প্রতিমা। দুর্গাপুজোয় কার্যত এক বিপ্লব এনে দিলেন কিছু শিল্পী, তাঁরা কোলাঘাটের বলিশ্বর গ্রামে গড়লেন অনবদ্য মূর্তি স্থাপত্য।
মায়ের মৃন্ময়ী রূপের চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এসে কোন্নগরে শ্বেত পাথরের মূর্তি দিয়ে হবে দুর্গাপুজো। পাথরের মূর্তি দিয়ে পুজোর রেওয়াজ সনাতন ধর্মে আগেও ছিল। অতীত আর বর্তমানের মিশেল যেন শ্বেত পাথরের দুর্গা প্রতিমায়।এত ব্যায়ে এত বৃহৎ মূর্তি থাপন করে পুজো হয়তো হয়নি।কালের সাথে সাথে দর্শক-ভক্তকে মুগ্ধ করতে শ্বেত পাথরের দুর্গা এবার হুগলিতে হবেন পূজিতা।

শ্বেত পাথর নিয়ে কত গল্প গাঁথা ও কবিতা, চলচ্চিত্রই তো রয়েছে। এবার শ্বেতপাথরের দুর্গা স্থান পেল রাজ্যের দুর্গোৎসবের মানচিত্রে । স্থায়ী মণ্ডপ গড়ে হুগলির কোন্নগরে হবে শ্বেত পাথরের মাতৃ আরাধনা।।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের