Home » বিগ বস সঞ্চালনা করতে এবার কত পারিশ্রমিক নেবেন ভাইজান?

বিগ বস সঞ্চালনা করতে এবার কত পারিশ্রমিক নেবেন ভাইজান?

সময় কলকাতা ডেস্কঃ ‘বিগ বস’ আর সলমন খান এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক । বিগ বসের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় সলমনকে ছাড়া জাস্ট ভাবাই যায় না । আর টিআরপির জন্য চ্যানেলও সলমনকে ছাড়া কিছুই ভাবতে পারে না । তাই তো সলমনের যা পারিশ্রমিক চান, তাঁকে সেটাই দেয় চ্যানেল কর্তৃপক্ষ ।

ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, এবারের বিগ বসে সলমনের পারিশ্রমিক অনেকটাই কমতে চলেছে । গত বছর বিগ বসের সঞ্চালনার জন্য সলমন পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ৩৫০ কোটি টাকা । শোনা যাচ্ছে এবার তার পরিমাণ অনেকটাই কমতে চলেছে।

খবর অনুযায়ী, প্রত্যেক এপিসোডের জন্য নাকি ৪৩.৭৫ কোটি টাকা পাবেন সলমন। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে জানা যাচ্ছে, গত বছর ওটিটিতে আলাদা করে শুরু হয়েছিল বিগ বস। যা একেবারেই ফ্লপ হয়েছে । ওটিটি ‘বিগ বসে’র জন্য বহু টাকা ক্ষতি হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের । সেই ক্ষতির কারণেই এবার কমানো হল সলমনের পারিশ্রমিক ।

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্’ ঘিরে উন্মাদনার শেষ নেই। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই সম্প্রচারিত হবে বিগ বসের ১৬ নম্বর সিজন। এই মঞ্চে দেখা যাবে সকলের প্রত্যাশিত সাল্লু ভাইকে। তবে এ বছর ‘বিগ বস্ ওটিটি’-র দ্বিতীয় সিজন আর হচ্ছে না বলে জানা গিয়েছে।

 

About Post Author