Home » সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় মন্ত্রী

সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় মন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ  বাংলা সফরের দ্বিতীয় দিনে হুগলির চন্ডীতলা থানার মশাটে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এখানে তিনি দলীয় কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। আসন্ন পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের রূপরেখা তৈরি করার আলোচনা হবে এই বৈঠকে, এমনটাই রাজনৈতিক মহলের ধারনা।

রাজ্যে চলছে বিজেপি নেতৃত্বের বিশেষ বৈঠক। আর সেই বৈঠক সারতেই সোমবার রাজ্যে আসেন স্মৃতি ইরানি। দলীয় বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের উপকৃতদের সঙ্গেও বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী। দলীয় কর্মীদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপর রিষরাতে তিনি কেন্দ্রীয় প্রকল্প উপকৃতদের সঙ্গে কথাও বলেন তিনি।

উল্লেখ্য, সোমবার সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী। হুগলিতে তাঁর একাধিক দলীয় কর্মসূচি সম্পন্ন করে বিকেলে শ্রীরামপুর জগন্নাথ মন্দিরে যান তিনি। এছাড়াও আরও একটি মন্দির দর্শন করেন। এরপর উত্তরপাড়ায় জয় কৃষ্ণ লাইব্রেরীতে গিয়ে সাংবাদিক সম্মেলন করেন।

পঞ্চায়েত ভোটের আগেই বিজেপি রাজ্যকে পাখির চোখ করতে চাইছে, বারবার সেই ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নবান্ন অভিযানের পর ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ইতিমধ্যে রাজ্যের নানান প্রান্তরে ছুটে বেড়াচ্ছে। তারই মাঝে হুগলী জেলায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির আসা নিয়ে জোর চর্চা হুগলীর রাজনীতিবিদদের মধ্যে ।

About Post Author