Home » মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে,মৃত ৪

মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে,মৃত ৪

সময় কলকাতা ডেস্কঃ মর্মান্তিক দুর্ঘটনা রাজধানী দিল্লিতে। রাস্তার ডিভাইডারে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল চলন্ত ট্রাক। মর্মান্তিকভাবে মৃত্যু হল ৪ জনের। গুরুতর আহত আরও ২ জন।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দিল্লির সীমাপুরী এলাকায় ডিটিসি ডিপোর রেডলাইট এলাকার কাছে ডিভাইডারের উপর ঘুমোচ্ছিলেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। এরপর গভীর রাতে আচমকাই দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডিভাইডারের উপর উঠে যায়। ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনার পরই পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে লরিটি নিয়ে পালিয়ে যায় ঘাতক চালক। ঘাতক লড়িটির সন্ধান করতে ইতিমধ্যেই দিল্লি পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, ২০২০ সালে লকডাউন চলাকালীন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদেও একই ধরনের দুর্ঘটনায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের হেঁটে বাড়ি ফেরার সময় ক্লান্তির জেরে রেলট্র্যাকের উপরেই ঘুমিয়ে পড়ে পরিযায়ী শ্রমিকদের একটি দল। সেসময়ই ঘটে বিপত্তি। ঔরঙ্গাবাদের কাছে একটি মালগাড়ির ধাক্কায় ১৫ জনের মৃত্যু হয়।

About Post Author