সময় কলকাতা ডেস্কঃ প্রকাশ্যে ‘ডক্টর জি’ ছবির ট্রেলার। এই ছবিতে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন রকুলপ্রীত সিংহ, শেফালি শাহ। আগামী ১৪ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে মেডিক্যাল কমেডি মুভি ডক্টর জি । ট্রেলার প্রকাশ্যে আসতেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছে ভক্তরা।
আয়ুষ্মান খুরানা নানা সময়ই নিজের ছবির মাধ্যমে সমাজের নানা চিত্র তুলে ধরেন। ‘ডক্টর জি’-ও তেমনই একটি বিষয়। মঙ্গলবার নেট দুনিয়ায় এই ছবির ট্রেলার মুক্তি পেতেই তা প্রশংসিত হতে শুরু করে বিভিন্ন মহলে। জানা গিয়েছে,একজন অর্থোপেডিক চিকিৎসক, যিনি পরবর্তীকালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে যাবেন। তাঁর জীবনে ওঠাপড়া আসবে, তা নিয়েই তৈরি ‘ডক্টর জি’ ছবিটি। কমেডির মোড়কে নতুন বিষয়বস্তুকে তুলে ধরার চেষ্টাই করেছে ছবির নির্মাতারা।

অন্যদিকে, বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘ড্রিম গার্ল টু’-এর টিজার পোস্ট করেছেন। সেখানেই দেখা পাওয়া যাচ্ছে সিক্যুয়েলের নতুন নায়িকা অনন্যা পাণ্ডের। ড্রিম গার্ল মুক্তি পাবে ২০২৩-এর ২৯ জুন।’


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র