সময় কলকাতা ডেস্ক : কোন রকম ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে ফেলুন নিরামিষ ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট।
উপকরণ
একটি মোচা
বিউলির ডালের বড়া
নুন, মিষ্টি স্বাদ মত
গোটা জিরে
শুকনো লঙ্কা
তেজপাতা
সরষের তেল
আদা বাটা
টমেটো বাটা
হলুদ
লঙ্কাগুঁড়ো
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
ভাজা গরম মশলা
কাঁচা লঙ্কা কুচি
ধনেপাতা কুচি
পদ্ধতি
কড়াইতে তেল গরম করে বিউলির ডালের বড়াকে সামান্য ভেজে তুলে রাখতে হবে। এরপর একটি পাত্রে সরষের তেল গরম করে তাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা, টমেটো বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। কষানো হয়ে গেলে দেখবেন চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তখন টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এরপর বিউলির ডালের বড়া দিয়ে দিন, ভালো করে কষানো হয়ে গেলে উপরে ভাজা গরম মশলা গুঁড়ো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন বিউলির ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার