Home » দেশজুড়ে এনআইএ-র অভিযান অব্যাহত

দেশজুড়ে এনআইএ-র অভিযান অব্যাহত

সময় কলকাতা ডেস্কঃ সন্ত্রাসবাদ দমনে বড় পদক্ষেপ। দেশের ১৩ টি রাজ্যের একাধিক জায়গায় পিএফআই এর বিরুদ্ধে এন আইএ-র অভিযান অব্যাহত। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১০০ জনকে আটক করেছে এনআইএ।

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার, ঝাড়খন্ড, তামিলনাড়ু সহ প্রায় ১৩ টি রাজ্যে বুধবার থেকেই চলছে এনআইএ এর অভিযান। কেরলে পপুলার ফ্রন্টের রাজ্য ও জেলা স্তরের নেতাদের বাড়ি ও দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি, অসম, বিহার, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গেও ধরপাকড় চলছে।

প্রসঙ্গত কেরালার চরমপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দেশের ১৩ টি রাজ্যে তার প্রভাব বিস্তার করেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গেও জাল বিস্তার করেছে পিএফআই। সিএএ বিরোধী আন্দোলনের সময় থেকেই পিএফআইয়ের এই বিস্তার। মূলত জিহাদী কার্যকলাপের অভিযোগ পিএফআই এর বিরুদ্ধে। পাশাপাশি ইসলামিক স্টেট এর সদস্য নিযুক্তির কাজের অভিযোগও রয়েছে পিএফআইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের পিএফআই নেতা শেখ মুক্তারের তিলজলার অফিসে হানা দেয় এনআইএ। সকাল থেকেই চলছে তল্লাশি। এই তল্লাশির বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ জানাচ্ছে পিএফআই সংগঠনের নেতাকর্মীরা। তবে পিএফআইয়ের এই দাবি ঠিক যথাযথ নয় বলেই মত বিশ্লেষকদের।

About Post Author