সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট । সকাল সাড়ে দশটায় এই রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এর আগে রাজ্য সরকার আর্থিক ঘাটতির কারণ দেখিয়ে বকেয়া ডিএ দিতে না পারার আর্জি জানিয়েছিল । কিন্তু তখন রাজ্য সরকারকে তিন মাসের বকেয়া ডি এ মেটানোর নির্দেশ দেয় আদালত । তারপরই সরকার আবার মে মাসে ডি এ রায়ের পুনঃ বিবেচনার আবেদন করে। এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিএ মামলায় জানিয়ে দেয় তিন মাসের মধ্যে বকেয়া ডি এ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। তারপরই হাইকোর্টে সেই মামলার পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। আজ সেই মামলারই রায় শোনাবে আদালত।

উল্লেখ্য, অল ইন্ডিয়া কঞ্জিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী সরকারি কর্মচারীদের ডি এ দিতে বাধ্য রাজ্য সরকার, জানিয়ে দেয় হাইকোর্ট। বিচারপতি ট্যান্ডন ও রবীন্দ্র নাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেন। শুনানি শেষে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানান এই মহার্ঘ ভাতায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। এবং অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স অনুযায়ী ডি এ পেতে বাধ্য সরকারি কর্মচারীরা। এই মামলাতে স্যাটে হেরে গিয়েছিল রাজ্য। এরপর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি