সময় কলকাতা ডেস্ক: রাত পোহালেই মহালয়া। আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে পুজো পুজো গন্ধ। কাশ ফুলের দোলা আর শিউলির গন্ধ জানান দিচ্ছে মা আসছেন। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় মাতৃপক্ষ। আক্ষরিক অর্থে মহালয়ার দিনে দুর্গা পুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিনেই নাকি অসুর ও দেবতাদের যুদ্ধ হয়েছিল।
মহালয়া শব্দটির অর্থ, মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাকে সেই মহান আলয় মনে করা হয়ে থাকে। পুরাণের একটি বিশেষ রীতি অনুযায়ী এই বিশেষ দিনই দেবীর দুর্গার চক্ষুদান করা হয়ে থাকে। দেবীর চক্ষুদানের মধ্যে দিয়েই দুর্গাপুজোর সূচনা হয়।
দেখে নিন মহালয়া ২০২২ অমাবস্যা তিথি
২৪ সেপ্টেম্বর (৭ আশ্বিন), শনিবার, রাত ২/৫৫/৩৯ মিনিট অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার রাত ৩/২৪/১৭ মিনিট পর্যন্ত থাকছে।
মহালয়া ২০২২ অমৃতযোগ – দিবা ঘ ৬। ২৩ গতে ৮।৪১ মধ্যে ও ১১।৪৫ গতে ২।৫০ মধ্যে এবং রাত্রি ঘ ৭।৩৮ গতে ৯।১৮ মধ্যে ও ১১।৫৭ গতে ১।২৭ মধ্যে ও ২।১৭ গতে ৫।৩০ মধ্যে।
মহালয়া ২০২২ মাহেন্দ্রযোগ – দিবা ঘ ৩।৩৬ গতে ৪।২২মধ্যে।


More Stories
দেবীপ্রতিমা তৈরীর মাটি সংকট কাটল মুখ্যমন্ত্রীর উদ্যোগে
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
বাংলা নববর্ষের ইতিহাস