সময় কলকাতা ডেস্কঃ পুজোর আগেই সুখবর! কিছুদিন আগেই চালু হয়েছে শিয়ালদহ মেট্রো। তাতে অনেকটাই উপকৃত হয়েছে শহরবাসী। বেশিদিনও নেই দুর্গাপুজোর। আর এই উৎসব মরশুমে চালু হচ্ছে, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমান বন্দর পর্যন্ত মেট্রো রুটের ট্রায়াল রান। যা কলকাতাবাসীর কাছে একটা সুখবর বলা যেতেই পারে। শনিবার থেকে নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশন থেকে থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো ট্রায়াল রান শুরু হল। প্রায় ৫ কিলোমিটার পথে চলবে এই ট্রায়াল রান। এরপর রেলের সেফটি কমিশনের ছাড়পত্র পেলেই এই রুটে মেট্রোয় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
সূত্রের খবর, একটি নন এসি মেট্রো রেককে নিয়ে আসা হয়েছে ট্রায়াল এর জন্যে। শনিবার বেলা ১১ টা থেকে শুরু হয় ট্রায়াল। প্রথমে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত চলানো হয় এই মেট্রো। এখনও অবধি যা জানা যাচ্ছে টানা এক মাস ধরে চালানো হবে এই ট্রায়াল। তারপরই উদ্বোধন করা হবে এই মেট্রোর।

উল্লেখ্য, কলকাতা মেট্রো যেভাবে পুরো কলকাতা জুড়ে মেট্রো সম্প্রসারণের কাজ শুরু করেছে। তাতে খুশি শহরবাসী । নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত এই রুটের মেট্রো চালু হয়ে গেলে মানুষ খুব কম সময়ে বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। এই রুটটি চালু হয়ে গেলে বেশি উপকৃত হবেন দক্ষিণ কলকাতার বাসিন্দারা।


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন