Home » আপনার জন্য রইল পুজোর বিউটি টিপস

আপনার জন্য রইল পুজোর বিউটি টিপস

সময় কলকাতা ডেস্কঃ পুজোর সময় শুধুমাত্র মেকআপ করলেই হবে না। ত্বকের যত্নও তো নিতেই হবে। পুজোর সময় আলাদা করে স্কিন কেয়ার করার সময় কারোরই থাকে না। পুজোতে প্রতিদিনই কম বেশি মেকআপ করাই হয়। এর মধ্যে যদি আপনি ত্বকের একটু যত্ন না নেন, তাহলে পুজোর পর মুখে নানান সমস্যা দেখা দেবেই। তাই আগে থেকেই জেনে নিন পুজোতে কী কী বিউটি টিপস মেনে চলবেন-

মেকআপ তোলার সময় তাড়াতাড়ি করবেন না
তাড়াতাড়ি করে ঘষে ঘষে মেকআপ তুলবেন না। এতে মুখের ক্ষতি হবে। এই জন্য আপনার প্রয়োজন টু-স্টেপ ক্লিনিং। প্রথমে আই মেকআপ তুলুন। চোখের চারপাশের ত্বক এমনিই তুলনামূলক পাতলা ও সূক্ষ্ম হয়। তাই মেকআপ তোলার সময় আলতো হাতে তুলে ফেলতে হবে। এরজন্য সঠিক ক্লিনজার ব্যবহার করুন। আপনার ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বেছে নিন।

মেকআপ তোলার সময় এই ভুল নয়
মেকআপ তোলার সময় অনেকেই ওয়াইপস ব্যবহার করে মেকআপ তোলেন। এতে আসলে আপনার মুখের মেকআপ ঠিকভাবে ওঠে না। বরং, কিছুটা হলেও তা আপনার মুখে থেকেই যায়। এর ফলে এক সময় ত্বকের মারাত্মক ক্ষতি হয়। পুজোর চারদিন তাই আপনাকে ডবল ক্লিনজিং করতে হবে। প্রথমেই একটি কটন প্যাড নিন। তাতে অয়েল বেসড ক্লিনজার ব্যবহার করুন। তার সাহায্যে আপনার মুখের মেকআপ তুলুন। প্রথমে আই মেকআপ তুলবেন। তারপর ঠোঁটের মেকআপ তুলবেন। মেকআপ তোলার জন্য আলাদা

আলাদা কটন প্যাড ব্যবহার করুন।
জল খাওয়ায় কোনও গাফিলতি নয়
নিজের লাইফস্টাইলের দিকেও তো একটু নজর রাখতে হবে। সারাদিন বাইরে থাকলেও ব্যাগে রাখুন জলের বোতল। দিনে অন্তত ৩-৪ লিটার জল খান। বাড়িতে ফিরেও জল খেতে ভুলবেন না। কারণ, পর্যাপ্ত পরিমাণে জল না খেলে তার প্রভাব আপনার শরীরে পড়বে। অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণে কিন্তু ত্বকেও তার প্রভাব পড়তে খুব বেশি সময় লাগবে না।

ডায়েটে নজর রাখতে হবে
পুজোর সময় ডায়েটেও একটু নজর দিন। নিজের স্বাস্থ্যের দিকে নজর না দিলে কিন্তু তার প্রভাব আপনার শরীরেই পড়বে। ত্বকের বারোটা বাজতেও খুব বেশি সময় লাগবে না। তাই যতটা সম্ভব ফাস্টফুড ও অতিরিক্ত তেল-মশলার রান্না এড়িয়ে চলাই ভালো। অল্প তেলে তৈরি খাবার খেতে পারেন। ফলও রাখতে পারেন ডায়েটে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া প্রয়োজন। সারাদিন বাইরে থাকলেও ব্যাগে রাখুন জলের বোতল। দিনে অন্তত ৩-৪ লিটার জল খান। তবে ত্বকের জেল্লা বাড়াতে চাইলে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে ভুলবেন না।

About Post Author