Home » প্রায় নগ্ন হয়ে চমক উরফি জাভেদের

প্রায় নগ্ন হয়ে চমক উরফি জাভেদের

সময় কলকাতা ডেস্কঃ

সিম কার্ডের পোশাকে চমকে দিলেন উরফি

নতুন পোশাকে ফের উষ্ণতার পারদ চড়ালেন উরফি জাভেদ। বরাবরই লাইম লাইটে থাকতে পছন্দ করেন উরফি। এবার উরফির শরীরে দেখা গেল প্রায় ২০০০ টি সিম কার্ড দিয়ে তৈরি পোশাক। আর অভিনেত্রীর সিম কার্ড দিয়ে তৈরি পোশাক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এত সিমকার্ড কোথায় পেলেন অভিনেত্রী? তা নিয়েও উঠছে প্রশ্ন।


পোশাক নিয়ে সবসময়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। কিছুদিন আগেই ফ্লোরাল শাড়ির সঙ্গে ব্রালেট পরেছিলেন উরফি। আর শাড়ির আঁচল এমনভাবেই নিয়েছিলেন যাঁতে বক্ষভাঁজ দেখা যায়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক সমোলচিত হয়েছিলেন উরফি। এর আগেও কখনো পোস্ট কার্ডের তৈরি পোশাক, কখনও ফুল দিয়ে তৈরি পশাক,কখনও আবার সেফটিপিন দিয়ে তৈরি পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছিল উরফিকে।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে বস ওটিটি শোয়ে প্রতিযোগী হিসেবে দর্শকদের নজরও কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন নিত্যনতুন পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বেশ চর্চাও হয়। এবার প্রায় নগ্ন অবস্থাতেই ফ্রেমবন্দি হয়েছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় তারকা।

About Post Author