সময় কলকাতা ডেস্ক: বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় পর্ব নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। অনেকদিন পর বলিউডের খরা কাটিয়ে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবির শেষ অংশে এই ছবির আগামী সিক্যুয়েলের উল্লেখ রয়েছে। এই ছবির দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু দেবা’। গল্পের কেন্দ্রে থাকবে শিবার বাবা-মা দেব ও অমৃতা। পরিচালক জানিয়েছেন, ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে।
গুঞ্জন শোনা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র দ্বিতীয় পর্বে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে হৃতিক রোশনকে। এ প্রসঙ্গে হৃতিক বলেন, ‘কী ঘটছে? কিছুই তো ঘটছে না। ফাইটারের শ্যুট শুরু হবে। যে ছবিগুলি নিয়ে কথা হচ্ছে হয়তো সেগুলিও হতে পারে।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’-এ হৃতিকের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। অনিল কাপুরকেও দেখা যাবে এই ছবিতে। আপাতত ‘বিক্রম ভেদা’র প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাকশন-থ্রিলার ‘ফাইটার’। ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় পর্বে তবে কি দেখা মিলবে হৃত্বিকের, কৌতুহল তার অনুরাগীদের।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?