Home » শিনজো-র শেষকৃত্যে জাপানে মোদী

শিনজো-র শেষকৃত্যে জাপানে মোদী

সময় কলকাতা ডেস্কঃ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের-এর শেষকৃত্যে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী নিজের টুইটারে একটি ছবি পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে শিনজো আবেরের। আবের শেষকৃত্য অনুষ্ঠানে ইতিমধ্যেই প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান সহ, ১০০টির বেশি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

তবে শিনজো আবের শেষকৃত্যে যোগদানের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে নরেন্দ্র মোদীর। জাপানের প্রধামন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার উপরই জোর দেওয়া হবে বলে জানিয়েছেন বিদেশ সচিব বিনয় খাতরা।

গত ৮ জুলাই পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারে বক্তৃতার সময় শিনজো আবেরকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপর তাঁকে দ্বিতীয়বার গুলি করা হয় বলেই অভিযোগ ওঠে। সেসময়ই আততায়ীর গুলিতে নিহত হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যের জন্য ১৬৬ কোটি ইয়েন বরাদ্দ করা হয়েছে। যদিও আবের শেষকৃত্যের জন্য যা বরাদ্দ করা হয়েছে, তার চেয়ে বেশি খরচ হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের মানুষ। এ ব্যাপারে টোকিয়ো অলিম্পিকের প্রসঙ্গও তুলে ধরেছেন নাগরিকদের একাংশ।

About Post Author