সময় কলকাতা ডেস্ক: নিরামিষ রান্না মানেই পনিরের কথাই আগে মনে পড়ে। পনির এক অতি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। তাই পনির দিয়ে আজ তৈরি করুন নতুন পদ পনির পাতুরি।
উপকরণ
পনির
হলুদ
লঙ্কার গুঁড়ো
সর্ষে পোস্ত বাটা
নারকোল বাটা
লঙ্কা কুচি
তেল
ধনেপাতা কুচি
স্বাদ অনুযায়ী নুন
কলা পাতা
পদ্ধতি
প্রথমে সব সামগ্রীগুলো একজায়গায় করে তারপর একটা পাত্রে পনিরগুলো ম্যাশ করে নিতে হবে তারপর ওর মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নারকেল বাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার মেশাতে হবে তারপর ওর মধ্যে সর্ষে পোস্ত বাটা ও সরষের তেল দিয়ে দিতে হবে।
সব কিছু ভালো করে মিশিয়ে তারপর একটা তাওয়াতে কলা পাতাগুলো একটা কাপড় দিয়ে চেপে চেপে সেকে নিতে হবে । তারপর ওর মধ্যে অল্প করে পনির মশলা দিয়ে ইচ্ছে মত সেপ দিয়ে নিতে হবে। এবার চার পাশ থেকে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে দিন। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে তেল গরম হলে কলা পাতা গুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপর নামিয়ে সুতো কেটে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কলা পাতা মোড়া পনির পাতুরি ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার