সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ বিরতির পর ফের বড়পর্দায় ক্যামব্যাক সাবিত্রী চট্টোপাধ্যায়ের। সদ্য মুক্তি পেয়েছে শর্মিষ্ঠা দেব পরিচালিত ‘কাদম্বরী আজও’ ছবিটি। দীর্ঘ বিরতির পর এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। আর অঙ্কিতার ঠাকুমার চরিত্রে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তার চরিত্রটি অত্যন্ত রোমাঞ্চকর।
রবীন্দ্রনাথ ঠাকুরের বৌঠানের জীবন, অবেগ, অভিমান সবকিছুতেই রয়েছে রহস্য। বাঙালির এই চরিত্রকে নিয়ে আগ্রহের কোনও শেষ নেই। তবে কাদম্বরীদেবীর মৃত্যুর সঙ্গে রহস্য ছাড়াও জড়িয়ে রয়েছে অনেক আবেগ, অভিমানও। ঠাকুরবাড়ির সবচেয়ে রহস্যময়ী আর অভিমানী নারী চরিত্র কাদম্বরী।
সেকাল আর একালের কাদম্বরীর মধ্যেও ঠিক কতটা মিল রয়েছে? সেই গল্পই বলবে এই ছবি।’ অঙ্কিতা চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টোপাধ্যায় প্রমুখেরা। ছবিতে শিল্পী রূপঙ্কর বাগচী এবং সায়নী পালিতের কন্ঠে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে।

জানা গিয়েছে,গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ, লোঁলেগাও-তে। ইতিমধ্যেই ছবিটি ইন্দো-ফ্রান্স এবং রিলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। ফ্রান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এই ছবি প্রশংসিত হয়েছে।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে