সময় কলকাতা ডেস্ক: সুখবর! অক্টোবরের ১ তারিখ থেকে লোকাল ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা ঘোষণা করেছে পূর্ব রেল। পাশাপাশি শিয়ালদহ ও হাওড়া শাখায় আরও ৫ টি নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই সঙ্গে এক্সপ্রেস ও মেল ট্রেনগুলিতে বাড়তে চলেছে গতি। ফলে গন্তব্যে পৌঁছনোর সময় অনেকটা বাঁচাবে নিত্য যাত্রীদের।অন্তত পাঁচ মিনিট থেকে দু’ঘণ্টা পর্যন্ত কমবে এই সময়। নতুন টাইম টেবিলে গতি বাড়ছে শিয়ালদহ-বারুইপুর ও হাওড়া-ব্যান্ডেলের মধ্যে চলাচলকারী ট্রেনের। এছাড়া বেশ কিছু ট্রেনের সময়ের বদল করা হয়েছে নতুন টাইম টেবিলে। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু থেকে নয়া সময়সূচি কার্যকর হবে। বাড়তি ট্রেন চালু হওয়ায় সুবিধা হবে দূরের যাত্রীদের।
১ অক্টোবর থেকে চালু হওয়া নতুন টাইম টেবিল অনুযায়ী,
কৃষ্ণনগর থেকে ট্রেন ছাড়বে ভোর ৫.৪৫ মিনিট ও ৬.৪৫ মিনিটে
শান্তিপুর থেকে ট্রেন ছাড়বে সকাল ৬.৪৪ মিনিটে
রানাঘাট থেকে ট্রেন ছাড়বে রাত ১০.১০মিনিটে
বনগাঁ থেকে রাত ১০.০৫ মিনিটে ট্রেন ছাড়বে

রানাঘাট-বনগাঁ, মধুপুর-গিরিডি ও দুর্গাপুর-আসানসোলের মধ্যে তিনটি ট্রেন করোনা কালে বন্ধ রাখা হয়েছিল, যা ফের চালু হতে চলেছে। শিয়ালদহ-বারুইপুর এবং হাওড়া-ব্যান্ডেল শাখাতে সপ্তাহে ৬ দিন একজোড়া ট্রেন চলবে। রবিবার এই ট্রেনগুলি বাতিল থাকবে। দেওঘর-সুলতানগঞ্জের মধ্যে চলাচলকারী একটি ট্রেনকে সম্প্রসারিত করা হবে।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?