Home » পুজোয় নতুন চমক দাদা বৌদি বিরিয়ানির

পুজোয় নতুন চমক দাদা বৌদি বিরিয়ানির

সময় কলকাতা ডেস্কঃ এবার পুজোয় নতুন চমক নিয়ে হাজির দাদা বৌদি বিরিয়ানি। ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানির নাম শোনেনি, এমন বিরিয়ানিপ্রেমী বোধহয় খুঁজে পাওয়া খুব মুশকিল। শহর কলকাতার প্রচুর মানুষের অন্যতম প্রিয় রেস্তোরাঁ হয়ে উঠেছে দাদা বৌদি। এমনকি কলকাতারও বিপুল সংখ্যক মানুষ দাদা বৌদির বিরিয়ানির প্রেমে পড়েছে। জেলার নানা প্রান্তে এই দাদা বৌদির বিরিয়ানির কাউন্টার খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই। বর্তমানে ব্যারাকপুরের ছোট্ট বিরিয়ানির দোকানটি কার্যত একটি রেস্টুরেন্টে পরিণত হয়েছে।

পুজোর ঠিক সাত দিন আগেই রেস্তোরাঁটি চালু করা হয়েছে। ব্যারাকপুর স্টেশন থেকে নেমে ১ মিনিটের হাঁটা পথে পুরানো যে দাদা বৌদির হোটেলটি দীর্ঘদিন ধরেই ফুটপাতে ছিল, সেই হোটেলটিকেই নয়া রূপে হাজির করেছে দাদা বৌদি। সূত্রের খবর, নতুন এই রেস্তোরাঁটি ৭ তলা। পুরো বিল্ডিংটাতেই বিরিয়ানি খাওয়া দাওয়া চলবে। বিরিয়ানি প্রেমীদের মতে, এর আগে কলকাতার কোথাও বিরিয়ানি খাওয়ার জন্য এমন মল খোলা হয়নি।

জানা গিয়েছে,উৎসবের মরশুমে দাদা বৌদি বিরিয়ানির নতুন এই রেস্তোরাঁটিতে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর চালু করা হয়েছে। এখনও চলছে বিল্ডিংটি তৈরির কাজ। মোট ৭০ টি টেবিলের কথা মাথায় রেখে পুরোদমে চলছে বিল্ডিংটি তৈরির কাজ। খুব শীঘ্রই উপরের তলাগুলিতেও কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী দাদা বৌদি হোটেলের মালিক রাজীব সাহা। পুজোর সময় গ্রাহকদের যাতে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সেই কথা মাথায় রেখেই সেজে উঠছে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি। অন্যদিকে এয়ারপোর্ট পার্শ্ববর্তী যে দাদা বৌদি রেস্তোরাঁ খোলার কথা ছিল, তা ২০২৩ সালের আগে খোলা হচ্ছে না বলেই জানা গিয়েছে।

About Post Author