সময় কলকাতা ডেস্কঃ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ইন্দোনেশিয়া। ফুটবল ম্যাচকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ইন্দোনেশিয়ায়। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১২৯ জনের। আহতের সংখ্যা ১৮০। পূর্ব ইন্দোনেশিয়ার কানজুরুহা স্টেডিয়ামের ঘটনা।
শনিবার জাভার দুই ক্লাব আরেমা এবং পার্সিবায়া সুরাবায়ার মধ্যে একটি ফুটবল ম্যাচ ছিল। সেই ম্যাচেই ২-৩ গোলে হেরে যায় আরেমা। সেই রাগেই মাঠের মধ্যে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের সমর্থকরা। যা পরবর্তীতে ভয়াবহ রূপ ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে স্থানীয় পুলিশ। এরপরই স্টেডিয়াম ছেড়ে পালাতে হুড়োহুড়ি শুরু করেন দর্শকরা। পুলিশ সূত্রে খবর,এই ঘটনায় ১২৯ জন মারা গিয়েছেন। যাঁদের মধ্যে দু’জন পুলিশের কর্মকর্তাও রয়েছেন। স্টেডিয়ামের ভিতরেই ৩২ জনের মৃত্যু হয়। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান পুলিশের।

ইতিমধ্যেই এহেন ঘটনায় স্থানীয় প্রশাসনের দিকেই আঙুল উঠছে। কেননা ফিফার নিয়মে বলা রয়েছে, যে কোনও পরিস্থিতিতেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কাঁদানে গ্যাস বা গুলি চালানো যাবে না। এই নিয়ম আদেও স্থানীয় পুলিশ জানত কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি পূর্ব জাভার পুলিশ। তবে ইন্দোনেশিয়ার মানবাধিকার কমিশনের তরফ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা জানানো হয়েছে। এমনকী আগামী এক সপ্তাহ ইন্দোনেশিয়া ফুটবল লিগ বন্ধ রাখর নির্দেশও দেওয়া হয়েছে।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা