সময় কলকাতা ডেস্কঃ আজ ৫ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৭৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫৩৫ – ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
১৮১৩ – লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
১৮৮৭ – কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
১৯১১ – সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
১৯৫৭ – সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৩ – অধ্যাপক পঞ্চানন নিয়োগী প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০১ – সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ সৌম্যেন্দ্র নাথ ঠাকুর-এর জন্মদিন আজ।
১৯০৬ – নির্মলচন্দ্র লাহিড়ী, খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচার্য ও পঞ্জিকা-সংস্কারক এদিন জন্মান।
১৯১৯ – মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩১ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯৯৭ – ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬৬৯ – রেমব্রন্ট ফান রেইন, হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী আজকের দিনে প্রয়াত হন।
২০০০ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ মাইকেল স্মিথ-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি