সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে পৌঁছলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। এই মামলায় সায়গলের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন বলে দাবি করেছেন তদন্তকারী আধিকারিকদের। সেই সম্পত্তির হদিশ পাওয়ার পরেই এদিনের এই জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর। সায়গলকে জেরা করার অনুমতি পাওয়ার পরেই দিল্লি থেকে ইডির একটি দল রাজ্যে এসেছেন। শুক্রবার আসানসোল জেলা সংশোধনাগারে গিয়ে অনুব্রতর দেহরক্ষীকে জেরা করছেন দিল্লি থেকে আসা ইডির তদন্তকারী আধিকারিকেরা।
গরু পাচার মামলায় ২০২০ সালে এনামুল হককে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তিহার জেলে রয়েছে এনামুল হক। এনামুলের সঙ্গে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের ঘনিষ্ঠতা থাকায় সায়গল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছে সে। জানা গিয়েছে, সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতে তৎপর ইডি। সে কারণেই সায়গলকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জেরার আবেদন জানায় ইডি। অনুমতি পেতে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই আবেদন খারিজ করে দেয় আদালত।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত ১১ আগস্ট গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। তাঁরও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। নামে, বেনামে একাধিক সম্পত্তি রয়েছে অনুব্রতর। তদন্তকারী আধিকারিকদের দাবি, গরু পাচারের টাকাতেই এত বিপুল সম্পত্তির মালিক হয়েছেন অনুব্রত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি