Home » এক ঝলকে দেখে নিন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘন্ট

এক ঝলকে দেখে নিন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘন্ট

সময় কলকাতা ডেস্ক: চলতি বছরে দুর্গোৎসব সমাপ্ত হয়েছে। আবার এক বছরের অপেক্ষা। বাঙালির ঘরে ঘরে একটাই প্রার্থনা আবার এসো মা। ২০২৩ সালে দুর্গাপুজো হবে অক্টোবরের শেষে । এ বছরের থেকে বেশ অনেকটাই দেরিতে পড়েছে আগামী বছরের পুজো । এক ঝলকে দেখে নিন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘন্ট,

মহালয়া- ১৪ অক্টোবর, শনিবার।

পঞ্চমী- ১৯ অক্টোবর ,বৃহস্পতিবার।

ষষ্ঠী- ২০ অক্টোবর, শুক্রবার।

সপ্তমী- ২১ অক্টোবর, শনিবার।

অষ্টমী- ২২ অক্টোবর, রবিবার।

নবমী- ২৩ অক্টোবর, সোমবার

দশমী ২৪ অক্টোবর, মঙ্গলবার।

দুর্গাপুজোর শেষ হওয়ার এক সপ্তাহ পর কোজাগরী লক্ষ্মী পুজো। ২০২৩ সালের লক্ষ্মী পুজো হবে ২৮ অক্টোবর।

আগামী বছর ১২ নভেম্বর হবে কালীপুজো। তারপর ভাইফোঁটা হবে ১৪ নভেম্বর। অনেকটা দেরীতে হওয়ায় কালীপুজোর সময় বেশ অনেকটাই ঠান্ডা পড়ে যাবে বলে ধরে নেওয়া যেতে পারে।

 

About Post Author