সময় কলকাতা ডেস্কঃ গাম্বিয়ায় ভারতীয় কফ সিরাপ খেয়ে ৬৬ জন শিশু মৃত্যুর ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগের তীর ভারতীয় ওষুধ তৈরির সংস্থার দিকে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ওই ভারতীয় ওষুধ তৈরির সংস্থার অফিস বন্ধ রয়েছে। স্বাভাবিক ভাবেই আশঙ্কা, এদেশেও কি বিক্রি হয় ওই কাশির সিরাপগুলি? এ প্রসঙ্গে সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ওই সিরাপ এদেশে বিক্রি হয় না। দেশীয় সংস্থার তৈরি হলেও তা কেবলমাত্র অন্য দেশে রপ্তানি করা হত।
অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে ওষুধ সংস্থা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। সব মিলিয়ে মোট ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ওই কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোম্পানির বিরুদ্ধে সতর্কতাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কফ সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যুর কোলে ঢোলে পড়ে কচি প্রাণগুলি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে টুইটে লেখা হয়েছে, “ওই চারটি কফ সিরাপ ভারতীয় কোম্পানি মেডেন ফার্মাসিউটিক্যালের তৈরি। ইতিমধ্যেই ওই কোম্পানি সম্পর্কে তদন্ত শুরু করেছে হু। তাছাড়াও ভারতীয় আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে পরবর্তী আলোচনা করা হবে।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত