Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৮ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৮১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১২৫৬ – ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
২০০৫ – উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লক্ষ মানুষ আহত হয়েছিল

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬২ – বাঙালি সেতার ও সানাই বাদক আলাউদ্দিন খাঁ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯২ – ভারতীর ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত-এর জন্মদিন আজ।
১৯২২ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায় এদিন জন্মান।
১৯২৬ – পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬৫ – আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক জগলুল হায়দার-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৮০ – বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৬ – আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭৯ – জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণ এদিন জন্মান।
২০২০ – বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী আনন্দদেব মুখোপাধ্যায় –এর প্রয়াণ দিবস আজ।

About Post Author