Home » লক্ষ্মীপূজোয় মুড়ির মোয়া কিভাবে বানাবেন, দেখে নিন

লক্ষ্মীপূজোয় মুড়ির মোয়া কিভাবে বানাবেন, দেখে নিন

সময় কলকাতা ডেস্ক: লক্ষ্মীপুজো মানেই খই-মুড়কি,নানা ধরনের নাড়ু -মোয়া । পুজোতে মুড়ি এবং খই-এর মোয়া লক্ষ্মী ঠাকুরকে দেওয়া হয়ে থাকে। ঠাকুরের ভোগে দিন মুড়ির মোয়া। ঘরেই চটজলদি মুড়ির মোয়া বানানোর সহজ রেসিপি দেখে নিন,

উপকরণ

মুড়ি

আখের গুড়

জল

পদ্ধতি

প্রথমে মুড়ি চেলে নিন। তারপর কড়াইয়ে গুড় আর জল দিয়ে গ্যাসে বসিয়ে দিন। মাঝারি আঁচে রেখে দিয়ে গুড়টা জ্বাল দিন। একটু ফুটে গাঢ় হয়ে আসলে আর একটু চ্যাটচ্যাটে হয়ে গেলে এক তারের সিরা তৈরি হয়ে যাবে। গ্যাস লো ফ্লেমে রেখে মুড়িগুলো ঢেলে দিতে হবে অল্প অল্প করে। এবার খুন্তি দিয়ে ভাল করে মাখিয়ে নিন ।

গুড়ের রসের সঙ্গে মুড়ি মাখানো হয়ে গেলে নামিয়ে নিন। এবারে হাতে জল বুলিয়ে খানিকটা মুড়ি তুলে নিয়ে গোল গোল করে পাকিয়ে বলের আকার দিলেই তৈরি হয়ে যাবে মোয়া। এইভাবেই গরম গরম বানিয়ে ফেলতে হবে সব মোয়া। কারণ ঠান্ডা হয়ে গেলে আর মোয়া পাকানো যাবে না।

About Post Author