Home » কোজাগরী লক্ষ্মীপুজো, বাড়িতে বানান গুড়ের নাড়ু

কোজাগরী লক্ষ্মীপুজো, বাড়িতে বানান গুড়ের নাড়ু

সময় কলকাতা ডেস্ক: কোজাগরী লক্ষ্মীপুজোতে নাড়ু হবে না তা কি করে হয় ? বাড়িতে বানান গুড়ের নাড়ু। কিভাবে বানাবেন, দেখে নিন

উপকরণ

নারকেল কোরানো

আখের গুড়

ঘি

পদ্ধতি

প্রথমে নারকেল ফাটিয়ে নিয়ে সেটাকে ভালো করে কুরিয়ে নিতে হবে। এরপর নারকেলের সাথে গুড় ভালো করে মাখিয়ে নিয়ে সেটা গ্যাসে রাখা গরম কড়ায় দিয়ে নাড়তে থাকতে হবে। গ্যাসের আঁচ হালকা রাখতে হবে, নাহলে কড়ায় গুড় লেগে নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে নেড়ে নেড়ে রান্না করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। এবার হাতে ঘি মাখিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই নারকেল ও গুড়ের মিশ্রণ হাতে করে গোল পাকিয়ে নাড়ুর আকৃতি দিতে হবে। এবার ঠাকুরের পুজোয় দিন গুড়ের নাড়ু।

About Post Author