সময় কলকাতা ডেস্কঃ শেষ হয়ে গেল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির শুটিং। তবে শুটিং শেষে এবার শাহরুখ খান ‘চিকেন ৬৫’ রান্নাটা শিখতে চান। টুইটারে এমনই ইচ্ছে প্রকাশ করেছেন বলিউড বাদশা। তবে হঠাৎ অভিনেতা কেন এই রান্না শিখতে চান, তা নিয়ে কৌতুহল হওয়াটাই স্বাভাবিক।

আসলে দাক্ষিণাত্য পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। সেই ছবির শুটিং শেষেই অ্যাটলির স্ত্রী প্রিয়া শাহরুখকে ডিনারের জন্য নিমন্ত্রণ করেন। প্রিয়ার হাতের চিকেন ৬৫ খেয়ে এবার সেই রান্না শিখতে চান বলিউডের বাদশা। একথা শাহরুখ নিজেই একটি টুইট করে লিখেছেন,‘তিরিশটা দিন দারুণ কেটেছে। সেটে থালাইভা এসেছিলেন… নয়নতারার সঙ্গে সিনেমা দেখেছি, অনিরুদ্ধ রবিচান্দেরের সঙ্গে পার্টি করেছি, বিজয় সেতুপতির সঙ্গে গভীর আলোচনা সেরেছি… অভিনেতা বিজয় আমায় দারুণ খাবার খাইয়েছেন। অ্যাটলি আর প্রিয়াকে এই আতিথেয়তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমায় চিকেন ৬৫ রান্না করা শিখতে হবে।’
২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েক দফায় এই ছবির শুটিং হয়েছে। মাসখানেক আগে আবারও ছবির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মত তারকারা।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?