সময় কলকাতা ডেস্কঃ উৎসবের মরশুমে দারুণ সুখবর! ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল। এই সেল চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এসবিআই কার্ড গ্রাহকরা এই সেলে কেনাকাটার সময় অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও কোটাক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্যেও রয়েছে দারুণ অফার। তবে ফ্লিপকার্ট প্লাস গ্রাহকদের জন্য এই অফার শুরু হয়ে যাবে সোমবার মধ্যরাত থেকেই।

বিগ দিওয়ালি সেলে বিভিন্ন প্রোডাক্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ই-কমার্স সংস্থাটি। স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হচ্ছে স্মার্টওয়াচ, হেডফোন, ওয়্যারলেস হেডফোন, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট। মাত্র ৬০,০০০ টাকা থেকে গেমিং ল্যাপটপ কেনার সুযোগ পাওয়া যাবে। প্রিন্টার ও মনিটরের ক্ষেত্রেও ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে সুপার কয়েনের মাধ্যমে পেমেন্ট করলে ফোন কেনার সময় ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ফ্লিপকার্ট পে লেটারের মাধ্যমে ফোন কিনলে পাবেন ৫০০ টাকার গিফট ভাউচারও পাওয়া যাবে। মাত্র ১৭৫০ টাকা থেকে শুরু হচ্ছে নো কস্ট ইএমআই।
জানা গিয়েছে,বিগ দিওয়ালি সেলে স্মার্টফোনে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই সেলে ফোন কিনলে মিলবে অতিরিক্ত ছাড়। এছাড়াও রয়েছে নো কস্ট ইএমআই -এর সুবিধা। সঙ্গে স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন-এর সুবিধাও পাওয়া যাবে। অন্যদিকে, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি এবং অন্যান্য আইফোনের ক্ষেত্রেও বড়সড় ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এছাড়াও অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও এই সেলে ছাড় পাওয়া যাবে।
ফ্লিপকার্ট জানিয়েছে, এই সেলে Realme, Poco, Samsung, Oppo, Vivo, Apple, Xiaomi, Motorola, Google, Infinix সহ সবধরনের জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইলই দারুণ সস্তা হবে। Oppo Reno8 ৫ জি মডেলে এক্সচেঞ্জ অফারে ২২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। Pixel 6a ফোনে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফ্লিপকার্ট। এদিকে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Realme 9 Pro+ 5G ফোন কিনলে ১৭,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি Xiaomi 11 5G ফোনে কিনলে ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা পাওয়া যাবে।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান