Home » কোজাগরী লক্ষ্মী পুজোয় বাড়িতেই বানান গোলাপের পায়েস

কোজাগরী লক্ষ্মী পুজোয় বাড়িতেই বানান গোলাপের পায়েস

সময় কলকাতা ডেস্কঃ পায়েস ছাড়া বাঙালির পার্বণ একেবারেই অসম্পূর্ণ। পায়েস খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। পুজোর আবহে অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন গোলাপের পায়েস। চেনা পদের অচেনা বদল দেখতে পায়েস বানান গোলাপ দিয়ে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

দুধ-২ লিটার
গোবিন্দভোগ চাল-১২০ গ্রাম
গুঁড়ো চিনি: ৪০ গ্রাম
গোলাপ জল-আধ চা চামচ
গোলাপের শুকনো পাপড়ি-১০ গ্রাম
কাঠবাদাম- ১০০ গ্রাম

রন্ধন প্রণালী

প্রথমেই গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে নিয়ে ২০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এবার দুধ ফুটিয়ে ঘন করে নিন। দুধ ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ দুধ ঘন হয়ে অর্ধেক না হয়ে যায়। এবার চালের থেকে জল ঝরিয়ে নিয়ে তা দুধে দিয়ে ভাল করে ফোটান। চাল সেদ্ধ হয়ে এলে দুধ আরও গাঢ় হয়ে যাবে। এরপর বাদাম কুচি দিয়ে আরও মিনিট ১৫ ফোটাতে হবে। দুধ ঘন হয়ে এলে চিনি দিয়ে দিন। পাঁচ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। পায়েস ঠান্ডা করে তাতে গোলাপ জল মিশিয়ে ফ্রিজে রাখুন। এবার খানিকটা বাদাম কুচি শুকনো তাওয়ায় সেঁকে নিন। ঠান্ডা পায়েসের উপর গোলাপের পাপড়ি আর বাদাম কুচি ছড়িয়ে নিন। ব্যস তৈরি লোভনীয় গোলাপের পায়েস।

About Post Author