সময় কলকাতা ডেস্কঃ অয়ন মণ্ডল খুনের ঘটনায় নয়া মোড়। দশমীর রাতে বান্ধবী নয়, তাঁর মায়ের সঙ্গেই দেখা করতে গিয়েছিল অয়ন মণ্ডল। সূত্র মারফত জানা গিয়েছে, দশমীর দিন রাত দুটো নাগাদ অয়নকে ডেকে পাঠান বান্ধবীর মা। বাড়িতে তখন একাই ছিলেন তিনি। কিন্তু রাত আড়াইটে নাগাদ বাড়িতে চলে আসে অয়নের বান্ধবী প্রীতি। সেসময় আপত্তিকর অবস্থায় নিজের মায়ের সঙ্গে অয়নকে দেখে ফেলে প্রীতি। এরপরই ওই খুনের ঘটনা ঘটে বলেই পুলিশের অনুমান।

সূত্রের খবর, অয়নের সঙ্গে প্রীতি এবং তার মা রুমা দুজইনেরই সম্পর্ক ছিল। সেই সূত্রেই তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। সেই ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিও এবং ছবি অয়নের কাছে ছিল। যা ফাঁস হয়ে যাওয়ার ভয়েই অয়নকে খুন করা হয়েছে। ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন হয়েছে অয়ন মণ্ডল। ঘটনার তদন্তে নেমে এমনটাই অনুমান করছে তদন্তকারী আধিকারিকরা। এদিকে অয়নের প্রতিবেশীরা জানিয়েছেন, অয়নের সন্তান রয়েছে বান্ধবী প্রীতির গর্ভে। প্রীতি জানার পরিবারের তরফে এমনটাই দাবি তুলে একাধিকবার অয়নের পরিবারকে আক্রমণও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর নতুনপল্লিতে প্রীতি জানার বাড়ির দোতলায় খুন করা হয়েছে অয়নকে। সেখানে প্রথমে তাঁর বুকে আঘাত করা হয়। পরে ইট দিয়ে থেঁতলে খুন করা হয় তাঁকে। খুনের পর অয়নের দেহ লোপাটের পরিকল্পনা করে বান্ধবীর বাবা, ভাই ও বন্ধুরা। তবে ফরেনসিক রিপোর্টে জানা গিয়েছে, দোতলার ওই ঘরে একফোঁটাও রক্তের চিহ্ন মেলেনি। কার্যত সেকারণেই অনুমান করা হচ্ছে, খুনের প্রমাণ যাতে কোনও ভাবে না পাওয়া যায়,তাই ওই ঘর ভালো করে ধুয়ে দেওয়া হয়। পুলিশের দাবি, দুই বন্ধুকে ডেকে ত্রিপল দিয়ে মোড়া হয় অয়নের দেহ। তারপর ছোটা গাড়িতে করে হরিদেবপুর থেকে কুঁদঘাট হয়ে মগরাহাটে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। এমনকী অয়নের দেহ লোপাটের আগে অয়নের মোবাইলও সুইচড অফ করে বিষ্ণুপুরের নেপালগঞ্জে জলাশয়ে ফেলে দেওয়া হয়।।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা