Home » ওটস উত্তাপাম, মন জিতবে সকলের

ওটস উত্তাপাম, মন জিতবে সকলের

সময় কলকাতা ডেস্কঃ  রোজ এক খাবার ভাল লাগে না। রোজ সকালে তাড়াহুড়োর সময় কী খাবার বানাবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। তাই আজ আপনার জন্য রইল এক সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের হদিশ। ব্রেকফাস্টে বানাতে পারেন ওটস ও সুজি দিয়ে তৈরি উত্তাপাম। সহজেই মন কাড়বে সকলের।

উপকরণ

ওটস, সুজি,

হিং, দই,

জিরে, লঙ্কা গুড়ো,

মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুঁচি,

টমেটো কুঁচি, ক্যাপসিকাম কুচি,

কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন,

অলিভ অয়েল, আদা

ধনেপাতা কুচি

পদ্ধতি

প্রথমে সুজি ও ওটস মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে নিন। এবার তাতে সামান্য হিং মিশিয়ে নিন। দই, জিরে, লঙ্কা গুঁড়ো, আদা, জল দিয়ে ব্যাটার তৈরি করে নিন। মিশ্রণটি ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এবার এতে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মরিচ ও স্বাদমতো নুন দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিন।

এবার একটি ননস্টিকে প্যানে সামান্য তেল দিন। এবার ব্যাটার আস্তে করে ঢালতে থাকুন। এই সময় প্যানটি ঘুরিয়ে নেবেন যাতে ব্যাটার পুরো প্যানে ছড়িয়ে যায়। একদিক ভাজা হয়ে গেলে উপুর করে নিন। দুদিক ভাজা হলে নামিয়ে নিন। ওপর থেকে গোলমরিচ ও ধনেপাতা ছড়িয়ে সস দিয়ে পরিবেশন করুন ওটস উত্তাপাম।

About Post Author