সময় কলকাতা ডেস্ক: মোচাতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই মোচা দিয়ে বানান সুস্বাদু ধোকা। গরম ভাত বা পোলাও-এর সঙ্গে পরিবেশন করুন নিরামিষ এই মোচার ধোকা।
উপকরণ
• মোচা সেদ্ধ
• ছোলার ডাল সেদ্ধ বাটা
• নারকেল কোরা
• কিসমিস
• গোটা জিরে
• আদা টুকরো
• ভাজা জিরে
• চিনি
• পরিমাণ মতো নুন
• আদা বাটা
• লঙ্কা গুঁড়ো
• ধনে গুঁড়ো
• হলুদ
• দই
• কাজু বাটা
• জায়ফাল গুঁড়ো
• তেজ পাতা
• এলাচ ও লবঙ্গ
• দারচিনি
• চিনি
• সর্ষের তেল
পদ্ধতি
মোচা কেটে ধুয়ে সেদ্ধ করে খুব ভালো করে চটকে জল বের করে বেটে নিন। ছোলার ডাল অল্প সেদ্ধ করে জল ঝরিয়ে বেটে নিতে হবে। আদা জিরে এক সাথে বেটে নিন।
ডাল, মোচা, আদা জিরে বাটা, নুন, চিনি, কিসমিস, নারকেল কোরা, ভাজা জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে কড়াইতে তেল দিয়ে মোচা দিয়ে নাড়তে হবে। শুকনো হয়ে এলে থালায় ঢেলে দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর পিস পিস করে কেটে তেল গরম করে লাল করে ভেজে তুলে নিন।
ওই তেলে আরও তেল দিয়ে গোটা গরম মসলা ও তেজ পাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে টম্যাটো, লাল লঙ্কা,লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে।
তেল ছাড়লে দই, কাজু কিসমিস বাটা, নুন, চিনি দিয়ে কষিয়ে জল দিয়ে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে কিছুক্ষন পরে গ্রেভি ঘন হয়ে এলে জায়ফল গুঁড়ো আর ভাজা ধোকা দিয়ে নামিয়ে নিলেই রেডি মোচার ধোকা


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার