সময় কলকাতা ডেস্কঃ মদন দত্ত লেনের ছাদহীন বাসিন্দাদের রাখা হচ্ছে হোটেলে। ১৫ দিনের মধ্যে দেওয়া হবে ক্ষতিপূরণ। আশ্বাস কেএমআরসিএলের।
প্রসঙ্গত, শ্যাকরা পাড়ার দুর্গাপিতুরি লেনের পর এবার মদন দত্ত লেন। বউবাজারের মদন দত্ত লেনে ১০টি বাড়িতে ফাটল। পুজোর পর মেট্রো রেলের কাজ শুরু হতেই এই ঘটনা। কেএমআরসিএল-এর তরফে জানানো হয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল। গত শুক্রবার থেকে ফের কাজ শুরু হয়। বউবাজারের ভূগর্ভে সুড়ঙ্গের কাজ শুরু কাজ করতে গিয়ে মাটির নীচ থেকে জল বেরিয়ে আসে। যে কারণে এই বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে বলে মনে করছে কতৃপক্ষ।

শুক্রবার ভোরে পরপর একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। ফাটল দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। আতঙ্কে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দা সহ স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। মেট্রোর প্রতিনিধিদের এলাকায় ঢুকতে বাধা দেন বাসিন্দারা। তবে কেএমআরসিএল-এর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যারা ঘর ছাড়া তাদের পরিবারকে এক লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। কেএমআরসিএল-এর তরফ থেকে জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে দেওয়া হবে ক্ষতিপূরণ।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!