Home » চুল ফ্রিজি হয়ে যাচ্ছে? এই হেয়ার প্যাক লাগান

চুল ফ্রিজি হয়ে যাচ্ছে? এই হেয়ার প্যাক লাগান

সময় কলকাতা ডেস্কঃ চুল ভালো রাখতে নিয়মিত যত্ন নিতে হবে। চুলের যত্ন নিলেই তা ভালো রাখা সম্ভব। এর জন্য নিয়মিত শ্যাম্পু করতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখলেই আপনার চুলও ভালো রাখা সম্ভব। আবার চুলে নিয়মিত তেল মাখতে হবে। কাজের ব্যস্ততায় সব সময় সম্ভব হয়না পার্লারে গিয়ে চুলের পরিচর্যা করার। তাই এবার ঘরে বসে চুলের যত্ন নিতে বানিয়ে নিন এই তিন ধরনের ঘরোয়া হেয়ার প্যাক।

অ্যালোভেরার হেয়ার প্যাক
আপনার চুলের বৃদ্ধিতে দারুণ সাহায্য করবে অ্যালোভেরা। এতে আছে প্রোটিওলাইটিক এনজাইম। যা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি চুলের জেল্লাও ধরে রাখবে। এক্ষেত্রে একটি পাত্রে অলিভ অয়েল নিন। এরসঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি আপনার স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে আপনার চুল ভালো থাকবে। সপ্তাহে অন্তত ২ দিন এই হেয়ারপ্যাকটি চুলে লাগান।

টক দইয়ের হেয়ার প্যাক
টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড আছে, যা আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। টক দই চুল ফ্রিজি হতে দেয়না। এর পাশাপাশি টক দই চুল নরম রাখতে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এক্ষেত্রে টক দইয়ের সঙ্গে পরিমাণ মতো আমন্ড অয়েল, ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে পারেন। এরপর মিশ্রণটি আপনার স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে অন্তত ১ দিন এই হেয়ারপ্যাক লাগাতে পারেন।

কলার হেয়ার প্যাক
কলার হেয়ার মাস্ক চুলের জন্য খুবই ভালো। চুল ভালো রাখতে ও তার জেল্লা ফেরাতে এই হেয়ারমাস্ক বেশ কার্যকরী। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা চুলকে মজবুত করে। এমনকী চুলের বৃদ্ধিতে সাহায্য করে। একটি পাত্রে এই কলা চটকে নিন। তার মধ্যে পরিমাণ মতো নারকেল তেল মেশান। এবার মিশ্রণটি ভালো করে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ১ দিন এই হেয়ার প্যাক লাগান।

About Post Author