Home » শিয়ালদহ মেন শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

শিয়ালদহ মেন শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

সময় কলকাতা ডেস্কঃ ফের ভোগান্তি! শনি ও রবিবার শিয়ালদহ মেন শাখায় আপ ও ডাউন মিলিয়ে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোলগ আধিকারিকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে তৃতীয় লাইনে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ হবে। তাই বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। একইসঙ্গে নৈহাটি এবং রানাঘাটের মধ্যে চলা মোট ১১১টি লোকাল ট্রেনের মধ্যে ৪২টি ট্রেন বাতিল করা হচ্ছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে-
শনিবার বাতিল করা হয়েছে,
৩১৮৪৩ এবং ৩১৮৩৮ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল।
৩১৯২৯ এবং ৩১৯২৮ শিয়ালদহ-গেদে লোকাল।
৩১৫৩৯ এবং ৩১৫৪০ শিয়ালদহ-শান্তিপুর লোকাল।
৩১৬২৯, ৩১৬৩১, ৩১৬৩৪ এবং ৩১৬৩৬ শিয়ালদহ-রানাঘাট লোকাল।
৩১১৯২ কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল।

অন্যদিকে রবিবার বাতিল করা হয়েছে ,
৩১৯১৩ এবং ৩১৯১৪ শিয়ালদহ-গেদে লোকাল।
৩১৫১১, ৩১৫১৫, ৩১৫১২, ৩১৫১৮ শিয়ালদহ-শান্তিপুর লোকাল।
৩১৬১১, ৩১৬১৫,৩১৬১৭, ৩১৬১৪, ৩১৬১৬, ৩১৬২২ শিয়ালদহ-রানাঘাট লোকাল।
৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল।
৩১৪৭১ এবং ৩১৪১৮ শিয়ালদহ-নৈহাটি লোকাল।
৩১৮১১, ৩১৮১৫, ৩১৮১৭, ৩১৮১২, ৩১৮১৬, ৩১৮১৮ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল।
৩১৭১১ এবং ৩১৭১২ রানাঘাট-নৈহাটি লোকাল।
৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫, ৩১৩১৯, ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮ এবং ৩১৩২০ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল।

এছাড়াও কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে-
শনিবার, ৩১৩৪১ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি স্টেশন পর্যন্ত যাবে। রবিবার,৩১৩১৭ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি স্টেশন থেকে ছাড়বে।
রবিবার,৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকালও নৈহাটি স্টেশন থেকে ছাড়বে।
রবিবার,৩১৩১২ কল্যাণী সীমান্ত লোকাল- কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশন থেকে ছাড়বে।

About Post Author