সময় কলকাতা ডেস্কঃ মুক্তিযুদ্ধের সময়কাল। ভারত -বাংলাদেশ (পূর্ব পাকিস্তান ) সীমান্তে কলেরা অতিমারীর আকার নিয়েছে। সেসময় কাতারে কাতারে মানুষকে বাঁচিয়েছিলেন তিনি, স্রেফ তাঁর ব্রেনচাইল্ড ওআর এসের মাধ্যমে -ধমনীতে স্যালাইন প্রবেশ করিয়ে তিনি বাঁচান অসংখ্য প্রাণ। তাঁর হাত ধরেই স্বীকৃতি পায় ওআরএস। ওআরএসের আবিষ্কারক অধ্যাপক চিকিৎসক দিলীপ মহলানবিশ লোকচক্ষুর অন্তরালে থাকলেন আজীবন। ঘুমের দেশে চলেও গেলেন অত্যন্ত নীরবে।
১৯৬৪ সালে ইউ এস আর্মির ক্যাপ্টেন ফিলিপসকে তত্ত্বগতভাবে ও আর এস এর বলা হলেও ওআরএসের প্রথম ব্যাপক সফল প্রয়োগ ঘটান দিলীপ মহলানবিশ। ওআরএস দ্রবণের সফল প্রয়োগের পথ দেখান তিনি। এহেন বিদগ্ধ মানুষ তথা ওআরএসের প্রকৃত অর্থে জনক বিশিষ্ট বাঙালি চিকিৎসক অধ্যাপক দিলীপ মহলানবিশের প্রয়াণে শোকের ছায়া বিরক্ত চিকিৎসক ও গবেষক মহলে । দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুখে ভুগছিলেন তিনি। এরপর শনিবার রাতেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ চিকিৎসক মহল।

ডিহাইড্রেশন বা শরীর থেকে জল কমে গেলে মৃত্যু নিশ্চিত। এই ধারণা থেকেই নুন-চিনি মেশানো জল খাইয়ে আফ্রিকার বহু মানুষের প্রাণ বাঁচান তিনি। মুক্তিযুদ্ধের সময়ও কলেরা এবং ডায়েরিয়া আক্রান্তদের উপর তা প্রয়োগ করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন প্রফেসর দিলীপ মহলানবিশ। আর তা ম্যাজিকের মত কাজ করে। বাংলাদেশ যুদ্ধের সময় বনগাঁর একটি রিফিউজি ক্যাম্পে মেডিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ। দীর্ঘদিন ধরে বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ করেছেন তিনি। এর পাশাপাশি অধ্যাপনাও করেছেন তিনি।
১৯৫৮ সালে তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। পরবর্তীকালে লন্ডনে ডিসিএইচ ডিগ্রিও লাভ করেন। এডিনবরা থেকে করেন এমআরসিপি। এরপর মাত্র ২৮ বছর বয়সে কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিল্ড্রেন-এ রেজিস্টার পদে নিযুক্ত হন তিনি। এই পদে তিনিই প্রথম ভারতীয় , তথা বাঙালি হিসাবে নিযুক্ত হন।

ডায়েরিয়া, কলেরায় মানুষকে জীবনের পথ দেখানো অধ্যাপক চিকিৎসক১৯৯১ সালে সল্টলেকের বাড়িতে তৈরি করেন ‘সোসাইটি ফর অ্যাপ্লায়েড স্টাডিজ়’। কার্যত জীবনের শেষদিকেও মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সমাপ্তি হল একটি বর্ণময় অধ্যায়ের।।


More Stories
জন্মদিনে বাড়ি নিয়ে নারাজ বাবা-মা, সহপাঠীর হাত ধরে হোস্টেল থেকে চম্পট নাবালক পড়ুয়ার!
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ