সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার বারাসাতে কামাখ্যা মন্দিরের কাছে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ ১১ ঘণ্টা তল্লাশির পর মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডি-র। আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। তাপসের যে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলি রয়েছে তার নথিও নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইডি-র তলবে সাড়া দিয়ে তাপস হাজিরা দেবেন কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

শনিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানোর পাশাপাশি বারাসাতেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এদিন সকালে বারাসতে কামাখ্যা মন্দিরের কাছে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ একটি টিচার্স ট্রেনিং সেটারের কর্ণধার তাপস মণ্ডলের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি বড় দল। প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তাপস মণ্ডল প্রত্যক্ষ ভাবে যুক্ত রয়েছে বলেই ইডি সূত্রের খবর। জানা গিয়েছে,মানিক ভট্টাচার্যকে জেরা করে তাঁর বাড়ি থেকে যেসব কাগজপত্র উদ্ধার হয়েছে তা থেকেই এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগসূত্র পাওয়া গিয়েছে। তবে শুধু এই ট্রেনিং সেন্টারই নয়,এরকমই বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই সব ট্রেনিং সেন্টার মিডলনেরম্যা কাজ করত।

এদিন ওই ট্রেনিং সেটারের শাটার বন্ধ থাকায় তালাও ভাঙা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে,তল্লাশি অভিযানের পর তাপস মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র, ব্যাংকের স্লিপ, ফর্ম, খামের ভিতর থাকা প্রচুর চিঠি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চিঠিও উদ্ধার হয়েছে বলে দাবি ইডির। বহু ছাত্র-ছাত্রীর নাম ও ছবি পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে কেউ টাকা দিয়ে চাকরি পেয়েছেন কি না, তার খোঁজ নিচ্ছে ইডি। সেইসঙ্গে একটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, ওই মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে, যা এই মামলার তদন্তে সহযোগিতা করবে।
এ প্রসঙ্গে তাপস মণ্ডলের ছেলে বিজেশ মণ্ডল জানান যে, তাপস মণ্ডল বর্তমানে হরিদ্বারে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতেই বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এমনকী তাপসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে যাবতীয় কাগজপত্রও খতিয়ে দেখেন তাঁরা। তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন, সব নথিই নিয়েছে ইডি আধিকারিকেরা। পাশাপাশি এদিন তাপস মণ্ডলের সঙ্গে ফোনে কথাও বলেছেন তদন্তকারীরা।’

সূত্রের খবর,তাপস মণ্ডল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। জাতীয় শিক্ষক সম্মানও পেয়েছিলেন তিনি। মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা খুলেছিলেন তাপস। সেই সংস্থার মাধ্যমেই এসএসসি দুর্নীতির টাকা লেনদেন হত বলেই দাবি ইডি আধিকারিকদের। বিদেশে মুদ্রা লেনদেনের জন্য এফসিআর ছাড়পত্রও জোগাড় করেছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস।


More Stories
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে
প্রয়াত মমতা সঙ্গী মন্ত্রী উজ্জ্বল
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়