সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৯০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৪৬ – সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৪৮ – সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।
১৯০৫ – বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
১৯২৪ – হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন শুরু হয়।
১৯৪০ – মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।
২০০৫ – দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৭৪ – লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮১৭ – সৈয়দ আহমদ খান, ভারতীয় উপমহাদেশের দার্শনিক ও রাজনীতিবীদ এদিন জন্মান।
১৮৮৯ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯৪৪ – বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৭ – বৃন্দা কারাত, ভারতীয় রাজনীতিবিদ এদিন জন্মান।
১৯৫৫ – স্মিতা পাতিল, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রীর জন্মদিন আজ।
১৯৭০ – অনিল কুম্বলে, ভারতীয় ক্রিকেটার ও কোচ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯০ – লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৩ – বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৩৭ – ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক এদিন প্রয়াত হন।
১৯৫৪ – বাঙালি লেখক ও সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি