Home » সুপার সাইক্লোন সিত্রাং নিয়ে কি বলল হাওয়া অফিস?

সুপার সাইক্লোন সিত্রাং নিয়ে কি বলল হাওয়া অফিস?

সময় কলকাতা ডেস্কঃ বাংলায় আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন সিত্রাং। কালীপুজোতে তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই  পূর্বাভাসকে ‘গুজব’ বলে উড়িয়ে দিল মৌসম ভবন। তারা জানাল, বঙ্গোপসাগরে ১৮ অক্টোবর কোনও সুপারসাইক্লোন তৈরি হচ্ছে না। এই ধরনের কোনও সতর্কতা জারিও করা হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ অক্টোবর আন্দামান সাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা ধীরে ধীরে এগিয়ে যাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে। তা নিম্নচাপে পরিণত হবে ২০ অক্টোবর। বঙ্গোপসাগরে ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। কিন্তু সব ঘূর্ণাবর্তই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় না। গুজব থেকে দূরে থাকুন । তবে এখনও পর্যন্ত ভারত মহাসাগরের সুপার সাইক্লোনের কোনও খবর নেই।

সে ক্ষেত্রে আপাতত স্বস্তি! দীপাবলিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচবে রাজ্যবাসী।

সোমবার, দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেই খবর। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির এবং দার্জিলিং, কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় জলস্তর বৃদ্ধির সম্ভাবনা উত্তরবঙ্গের নদীগুলিতে।

About Post Author