সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ৫২ ঘণ্টা পরও বৃহস্পতিবার একইভাবে নিয়োগের দাবিতে পথে বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। খাবার, জল কিছুই স্পর্শ করেননি আন্দোলনকারীরা। এ দিন অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তিনজন। দুই চাকরি প্রার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন।
অন্যদিকে, ২০১৪’র পর এবার এপিসি ভবন অভিযানে নামে ২০১৭ টেট চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার, কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছে আন্দোলনকারী ২০১৭ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা এপিসি ভবন অভিযানের ডাক দেয়। সেই মতোই প্রায় এক হাজারেরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জমায়েত করে। সেখান থেকে এপিসি ভবনে মিছিল করে আসার সময় বিধান নগর পুলিশ মিছিল আটকায়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। এরপরই চাকরিপ্রার্থীরা সল্টলেক ১০ নম্বর ট্যাংক এর কাছে সার্ভিস রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, ২০১৭ তে উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে।

এর মধ্যেই সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “১৬ হাজার ১০১ জন প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ রয়েছেন। আন্দোলনকারীরা দু’বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি। তাঁদের নিয়োগ দিতে হবে ২০১৬ সালের আইন অমান্য করতে হবে। পর্ষদ নিয়ম ভাঙবে না। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি আইনসম্মত নয়।”


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান