সময় কলকাতা ডেস্কঃ দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব ছাড়তে চান অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দার্জিলিং হিল ইউনিভার্সিটির দায়িত্বেও রয়েছেন তিনি। তবে সেই দায়িত্ব ছাড়তে পারলে খুশি হব। কিন্তু কেন তিনি এমনটা চাইছেন, সে ব্যাপারে কিছু জানাননি অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। তিনি আরও জানান যে, ‘খুব শীঘ্রই জিটিএ’র প্রিন্সিপাল সেক্রেটারি, সিইও, দার্জিলিংয়ের জেলাশাসককে নিয়ে বৈঠক করব।‘
উল্লেখ্য,শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারিত করা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। সেই জায়গায় তিন মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান। দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর প্রায় ৩ বছর আগেই তৃণমূলে যোগ দেন তিনি।
সুবীরেশ ভট্টচার্যের গ্রেফতার হওয়ার পর থেকেই গোটা উত্তরবঙ্গ তাঁকে অপসারণের দাবিতে সরব হয়েছিল। যদিও সুবীরেশের গ্রেফতারির পরই তাঁর অপসারণের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য। তবে রাজ্যপাল লা গণেশন বাংলায় উপস্থিত না থাকায় সে প্রক্রিয়া কিছুদিন থেমে ছিল। এরপরই সুবীরেশ ভট্টাচার্যকে অপসারণ করা হলে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় ওমপ্রকাশ মিশ্রকে।

প্রসঙ্গত,২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। জানা গিয়েছে,সেই রিপোর্টেই নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্যের। ওই রিপোর্ট অনুযায়ী, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি।


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর