Home » ফের ইডি দফতরে হাজিরা তাপস মণ্ডলের

ফের ইডি দফতরে হাজিরা তাপস মণ্ডলের

সময় কলকাতা ডেস্কঃ ইডি দফতরে হাজিরা দিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিশ পাঠায় ইডি। এই নিয়ে দ্বিতীয়বার তিনি দ্বিতীয়বার ED দফতরে হাজিরা দিতে এলেন। এর আগে ২০ অক্টোবর হাজিরা দিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, তাপস মণ্ডল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। জাতীয় শিক্ষক সম্মানও পেয়েছিলেন তিনি। মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা খুলেছিলেন তাপস। সেই সংস্থার মাধ্যমেই এস‌এসসি দুর্নীতির টাকা লেনদেন হত বলেই দাবি ইডি আধিকারিকদের। বিদেশে মুদ্রা লেনদেনের জন্য এফসিআর ছাড়পত্র‌ও জোগাড় করেছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস।  নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার। ভাড়া নেওয়া টিচার্স ট্রেনিং সেন্টার চালানো হত। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করছে ইডি। সেই কারণেই চালানো হয় অভিযান। তালা ভাঙতে আনা হল চাবিওয়ালা। এই সেন্টারকে ঘিরেও তৈরী হয়েছে একাধিক জল্পনা।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেফতার হতেই তাপস মণ্ডলের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। তিনটি কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ সম্পর্কে জানতে চায় তদন্তকারীরা। সেই কারণে ইডির দাবী, জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাপস মণ্ডলকে। এ ছাড়াও মানিক পুত্র শৌভিক ভট্টাচার্যের সংস্থার সঙ্গে তাপসের যে চুক্তি সম্পর্কে বিশদে জানতে চায় তদন্তকারীরা ।

About Post Author