সময় কলকাতা ডেস্ক: এবার আলোর উৎসবে মাতবে বাঙালি। আর উৎসবে আনন্দে মিষ্টি মুখ না করলে চলে! আপনাদের জন্য রইল একটি সহজ মিষ্টির রেসিপি। দেখে নিন খুব কম সময়ে কিভাবে বানাবেন চকলেট বরফি।
উপকরণ
৫০০ গ্রাম খোয়া ক্ষীর
৩০০ গ্রাম চিনি
ছোট এলাচ গুঁড়ো
ভ্যানিলা এসেন্স
কোকো পাউডার
পদ্ধতি
প্রথমে একটি নন স্টিক কড়াইতে গুঁড়ো করা খোয়া ক্ষীর দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখুন। অন্যদিকে, ক্ষীরের মণ্ড গলতে শুরু করলে ক্রমাগত নাড়তে থাকুন। নাড়তে নাড়তেই এর মধ্যে মেশান চিনি, ছোট এলাচের গুঁড়ো, ভ্যানিলা এসেন্স। অল্প আঁচে চিনি গলে, ক্রিমের মতো ঘনত্ব না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। থকথকে একটি মণ্ডের আকার নিলে নামিয়ে নিন। এরপর মণ্ডটিকে দু’ভাগে ভাগ করে, একটি থালায় ঘি বা মাখন মাখিয়ে নিন। ঘি বা মাখন মাখানো থালায় একটি ভাগ নিয়ে, তার সঙ্গে মিশিয়ে নিন কোকো পাউডার। তার উপর দিন কোকো পাউডার দেওয়া স্তরটি। তারপর ফ্রিজে রেখে দিন। এবার টেস্ট করতে পারেন বরফি চকলেট।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার