সময় কলকাতা ডেস্কঃ সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ও অ্যাকটিভ কেসের সংখ্যা । স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এরই মধ্যে নতুন করে আতঙ্কের খবর। করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও আক্রান্তের হদিশ মিলেছে। মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। দীপাবলির মরশুমে এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন। গতকালও সংখ্যাটা ছিল প্রায় ২ হাজারের কাছাকাছি। এই নিয়ে পরপর দু’দিন কমল করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৩ হাজার ১৯৩ জন। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। তবে বাড়ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৯১ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৫৫ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!