সময় কলকাতা ডেস্কঃ কুমিল্লায় শচীন দেববর্মণের বাড়িটি সংরক্ষণ করে তা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়ে গেল। সূত্রের খবর, কিছুদিন আগেই এই কাজের জন্য বাংলাদেশ সরকার ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করেছে।
ত্রিপুরা রাজপরিবারের সন্তান ‘শচীন দেববর্মণের’ শৈশব এবং কৈশোর কেটেছে কুমিল্লায়। তিনি যে বাড়িতে থাকতেন সেটি ভেঙে পড়ছিল এবং জমির একটি অংশ জবরদখল হয়ে যাচ্ছিল। পাকিস্তানের শাসনকালে ওই বাড়িটি গুদামঘর হিসেবে ব্যবহৃত হত। বাড়ি সহ সেই জমি রক্ষার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার সাংসদ একেএম বাহাউদ্দিন বাহার। যত দ্রুত সম্ভব ওই বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগকে হস্তান্তর করা হবে। ওই বাড়িটি দেখভাল করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফে লোক মোতায়েন করা হয়েছে।
১৯০৬ সালে কুমিল্লার চার্থা গ্রামের রাজবাড়িতে জন্মগ্রহণ করেন শচীন দেববর্মণ। জীবনের প্রথম ১৮ বছর বাংলাদেশে কাটিয়েছেন তিনি। সেই বাড়ি জুড়ে রয়েছে তাঁর অজস্র স্মৃতি। জানা গিয়েছে, ওই বাড়িতেই নিজের বাবার কাছে শচীন দেববর্মণের সঙ্গীত চর্চা শুরু হয়েছিল। কুমিল্লা জেলা স্কুল থেকে পড়াশোনা শেষ করে ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ১৯২৪ সালে পাশ করেন তিনি।

২০১৭ সালে কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীতে কুমিল্লা সফরে গিয়ে সাতটি প্রকল্পের শিলান্যাস করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ তার মধ্যে একটি ছিল ‘সচিন দেব বর্মন কালচারাল কমপ্লেক্স’। ৭ একর জমির উপর গড়ে উঠেছে ওই ‘প্রাসাদ’৷


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র