Home » আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ,কতক্ষণ চলবে গ্রহণ, দেখে নিন

আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ,কতক্ষণ চলবে গ্রহণ, দেখে নিন

সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার, কালীপুজোর পরদিনই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ২টো ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ। গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট ধরে। কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৫২ মিনিটে। সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৪ মিনিট। কলকাতায় ১২ মিনিটের কাছাকাছি গ্রহণ দেখা যেতে পারে।সিত্রাংয়ের কারণে আকাশ মেঘলা থাকলে গ্রহণের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হতে পারেন কলকাতাবাসী।

যদিও সিত্রাং সেভাবে প্রভাব ফেলেনি বাংলায়। ফলে আকাশ অনেক জায়গায় পরিষ্কার থাকতে পারে। গ্রহণ দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে। বাংলায় গ্রহণ দেখা যাবে ৪টে ৫২ মিনিটে । যেহেতু খণ্ডগ্রাস গ্রহণ তাই সূর্য পুরোপুরি আড়ালে যাওয়ার সম্ভাবনা নেই। কিছুটা অংশই ঢাকা পড়বে।

দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্টভাবে দেখা যাবে গ্রহণ। দিল্লি ও মুম্বইয়ে এক ঘণ্টার বেশি সময় গ্রহণ দৃশ্যমান হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতের কিছুটা অংশ বাদ দিয়ে গোটা দেশেই গ্রহণ দেখা যাবে। এছাড়া ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকাতেও এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

আলোর উৎসবে মাতোয়ারা দেশ। তার মাঝেই সূর্যকে ঢেকে দেবে চাঁদ। দেশের নানা প্রান্ত থেকে গ্রহণ দেখা যাবে। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আকাশের মুখ ভার থাকলে গ্রহণ নাও দেখা যেতে পারে।

 

 

About Post Author