Home » বাবুর জন্মদিনে এলাহী আয়োজন আলিপুর চিড়িয়াখানায়

বাবুর জন্মদিনে এলাহী আয়োজন আলিপুর চিড়িয়াখানায়

সময় কলকাতা ডেস্কঃ চৌত্রিশে পা দিল বাবু। আলিপুর চিড়িয়াখানা সকাল থেকে সাজো সাজো রব বাবু ঘরে। জন্মদিনে একটাই আবেদন প্লাস্টিক বা জলের বোতল ছুড়ো না। দাও শুধু ভালবাসা।

বাবুর জন্মদিন বলে কথা। তাই এলাহী আয়োজন। সেলিব্রিটিদের নিয়ে কেক কাটার সেলিব্রেশনও হল। হাজির ছিলেন মির, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক সহ একাধিক তারকারা। বাবুর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে কলকাতার বিখ্যাত আলিপুর চিড়িয়াখানায় রোজ ভিড় জমান। কিন্তু আজ তার জন্মদিন উপলক্ষে ছিল একেবারে জমজমাট। তাই আলিপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষ প্রতিবছরের মত তার জন্মদিন পালন করল এবারও। বাবুকে দেখতে আলিপুর চিড়িয়াখানায় কমপক্ষে প্রায় ৫ কোটি মানুষ ইতিমধ্যে হাজির হয়েছেন।

১৯৯৮ সালে চেন্নাই থেকে শিম্পঞ্জি- বাবুকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। তার পর থেকে তার ঠিকানা কলকাতার চিড়িয়াখানা। বাবু জন্মদিনে কেক কাটার সেলিব্রেশনে নিজে হাজির না থাকলে ও তার ডামিকে সামনে রেখে ৩৪ তম জন্মদিন পালন করা হল আলিপুরে। বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উইশ বোর্ডও রাখা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়।

About Post Author